তোমরা এখন শিক্ষাজীবনের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে অবস্থান করছো, যেখানে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই ভবিষ্যৎ সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠতে পারে। তোমরা নিশ্চয়ই জানো, একাদশ শ্রেণির তুলনায় দ্বাদশ শ্রেণির সিলেবাসে পরিপূর্ণ প্রস্তুতির জন্য তুলনামূলকভাবে সময় অনেক কম পাওয়া যায়। আবার দ্বাদশ শ্রেণির শেষে অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হয় HSC বোর্ড পরীক্ষা এবং তার কিছুদিন পরই শুরু হয়ে যায় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটিসহ বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই এখন থেকেই পড়াশোনাকে গুছিয়ে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো খুবই জরুরি।
তাই যারা নিজেদের প্রস্তুতিকে পুরোপুরি গুছিয়ে তুলতে চাও, শুরু থেকেই ধারাবাহিকতা বজায় রাখতে চাও এবং বোর্ড ও ভর্তি পরীক্ষা দুই ক্ষেত্রেই আত্মবিশ্বাসী অবস্থানে যেতে চাও, তাদের জন্য এখনই সিরিয়াস হওয়ার এটাই সঠিক সময়। আর ঠিক এই বাস্তবতাকেই সামনে রেখে HSC’27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য উদ্ভাস-এর আয়োজন “HSC 2nd Year একাডেমিক প্রোগ্রাম Progressive ব্যাচ (অফলাইন)”।
✮ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
- প্রিন্টেড প্যারালাল টেক্সট: ৪টি বিষয়ের মোট ৮টি (২ খণ্ডে) বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট প্রদান করা হবে। এই বইগুলো HSC বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যেমন কার্যকরী তেমনি HSC পরবর্তী মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ভার্সিটি 'ক' ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীকে এগিয়ে রাখবে।
- মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক: প্রতিটি ক্লাস বুয়েট, মেডিকেল ও ঢাবি'র মেধাবী ও অভিজ্ঞ ভাইয়াদের দ্বারা নিকটস্থ শাখায় সরাসরি অনুষ্ঠিত হবে। অনলাইন ব্যাচের লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও অফলাইন শিক্ষার্থীদের আইডিতে বোর্ড পরীক্ষা পর্যন্ত সংরক্ষিত থাকবে।
- অনলাইন MCQ এক্সাম: আগের দিনের ক্লাসের উপর পরের দিন MCQ এক্সাম অনুষ্ঠিত হবে। মূল্যায়ন শেষে এনালাইসিস রিপোর্টের মাধ্যমে শিক্ষার্থী নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে।
- অধ্যায় শেষে CQ এক্সাম: প্রতিটি অধ্যায় শেষে CQ এক্সাম অনুষ্ঠিত হবে। উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন শেষে সলভ শীটসহ উত্তরপত্র শিক্ষার্থীকে ফেরত দেওয়া হবে। SMS এর মাধ্যমে প্রতিটি রেজাল্ট প্রেরণ করা হবে।
- ডাউট সল্ভিংয়ে সার্বক্ষণিক Q & A সার্ভিস: শিক্ষার্থীর যেকোনো একাডেমিক সমস্যা সমাধানে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q & A সার্ভিস প্রদান করা হবে, যা প্রাইভেট কেয়ার হিসেবে কাজ করবে। ভর্তির সাথে সাথেই Q & A সার্ভিস এক্টিভ হয়ে যাবে।
► কোর্স বিবরণী:
- ৪টি বিষয় পড়ানো হবে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট: ০৮টি
- লেকচার ক্লাস: ২৬০টি
- প্রতিদিন ২টি ক্লাস (সপ্তাহে ৪ দিন ক্লাস)
- ডেইলি MCQ এক্সাম: ২৬০টি
- অনলাইন প্র্যাকটিস এক্সাম: ২৬০টি
- অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: ৪৩টি (অফলাইন ও অনলাইন)
- প্রি-এডমিশন MCQ এক্সাম: ৪৩টি (অফলাইন ও অনলাইন)
- কোর্স ফাইনাল এক্সাম: ০৪টি (অফলাইন ও অনলাইন)
- প্রিন্টেড সলভ শীট: ৪৩টি
- অনলাইন লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও
- এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q&A সেবা
- ২০২৬ ব্যাচের সকল আর্কাইভ ক্লাস
► কোর্স শুরু: ইয়ার ফাইনাল পরীক্ষার পর
► কোর্স ফি:
- প্যারালাল টেক্সটসহ কোর্স ফি ২৫০০০/-
- অফার ডিসকাউন্ট ২০০০/-
- প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়!
- দুই কিস্তিতে পরিশোধ করা যাবে