২০২৭ ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা ধীরে ধীরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছ। এতদিন তোমরা ভর্তি পরীক্ষার জন্য নিজের মতো করে প্রস্তুতি সম্পন্ন করেছ। কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা জরুরি। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে কার্যকরী হলো বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির মান যাচাই করা এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করা। আর মূলত এ লক্ষ্যে ২০২৭ ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের জন্য উদ্ভাস এর আয়োজন- “ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২৭: প্রশ্নব্যাংক & মডেল টেস্ট”। যার মাধ্যমে তোমরা বেশি বেশি পরীক্ষা দিয়ে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্বেই বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত ও আত্মবিশ্বাসী প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
✿ প্রিন্টেড ম্যাটেরিয়ালস:
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ভালো করতে বিগত বছরের প্রশ্নে পরিপূর্ণ দখল থাকা খুবই জরুরি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোছানো প্রশ্নব্যাংক। তাই, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপ্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দিতে এবং অধিক অনুশীলনের জন্য এই কোর্সে থাকছে ৪টি বিষয়ভিত্তিক প্রিন্টেড প্রশ্নব্যাংক। প্রত্যাশা করি, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ইফেক্টিভ প্রস্তুতি নিশ্চিত করতে এই বইগুলো হবে দারুণ সহায়ক।
✿ অধ্যায়ভিত্তিক পরীক্ষা
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাসের আলোকে প্রতিটি বিষয়কে গুরুত্ব অনুযায়ী বিভক্ত করে প্রথম ধাপে সর্বমোট ২০টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে প্রস্তুতির ভুলগুলো শুধরে তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরও সুসংহত করতে পারবে। আর অধ্যায়ভিত্তিক পরীক্ষার সকল প্রশ্নের সমাধানসহ তোমাদের জন্য থাকছে ২০টি প্রিন্টেড সলভ শিট এবং ২০টি রেকর্ডেড সলভ ক্লাস।
✿ সাবজেক্ট ফাইনাল এক্সাম
এই ধাপে তোমাদের বিষয়ভিত্তিক প্রস্তুতি যাচাইয়ে থাকছে ৪টি সাবজেক্ট ফাইনাল এক্সাম। আর প্রতিটি পরীক্ষার পর বিস্তারিত সমাধানসহ ৪টি প্রিন্টেড সলভ শীট এবং ৪টি রেকর্ডেড সলভ ক্লাস। যার মাধ্যমে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিতকরণের মাধ্যমে তোমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে।
✿ ফাইনাল মডেল টেস্ট
শেষ মুহূর্তে তোমাদের চূড়ান্ত ও লক্ষ্যভেদী প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে কোর্সে থাকছে ৩টি ফাইনাল মডেল টেস্ট। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্বেই তোমরা নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করতে পারবে। আর এই প্রতিটি মডেল টেস্টের সকল প্রশ্নের সমাধানসহ তোমাদের জন্য থাকছে ৩টি প্রিন্টেড সলভ শিট এবং ৩টি রেকর্ডেড সলভ ক্লাস।
► তোমাদের জন্য কোর্সটি কেন প্রয়োজন?
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
- পড়াশোনার ধারাবাহিকতা নিশ্চিতকরণ
- একই সিলেবাস একাধিকবার রিভিশন
- ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
- বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন ও পরীক্ষাভীতি দূরীকরণ।
- প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন ও পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
- যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
- নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
- নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
- প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি।
- সর্বোপরি, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।
► কোর্সে যা যা থাকছে-
- প্রিন্টেড প্রশ্নব্যাংক: ৪টি
- অধ্যায়ভিত্তিক পরীক্ষা: ২০টি
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ৪টি
- ফাইনাল মডেল টেস্ট: ৩টি
- রেকর্ডেড সলভ ক্লাস: ২৭টি
- প্রিন্টেড সলভ শীট: ২৭টি
- ডাবল এক্সামিনার দ্বারা উত্তরপত্র মূল্যায়ন
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
► কোর্স শুরু: ২ অক্টোবর, ২০২৫
► কোর্স ফি:
➪ প্রশ্নব্যাংকসহ কোর্স ফি: ১২,০০০/- (বারো হাজার পাঁচশত টাকা)
➪ সীমিত সময়ের জন্য ২,০০০/- ছাড়
➪ প্রিভিয়াস ডিসকাউন্ট ১,০০০/-