প্রিয় SSC’26 বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা,
ভবিষ্যৎ পৃথিবীর কথা চিন্তা করলে পাঠ্যসূচিতে ICT’র মতো বিষয়কে অন্তর্ভুক্ত রাখা একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু বিষয়টি নিয়ে তোমাদের অনেকের মধ্যেই এক প্রকার ভীতি কাজ করে। ফলে অনেকেই বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষাতে অন্য বিষয়ের মতো ICT-তে ভালো করতে পারো না। তোমাদের অনেকেই আবার স্বপ্ন দেখো Software Engineer বা Web Devloper কিংবা IT Professional হওয়ার! তবে তোমরা যা-ই হতে চাও না কেন তোমাদের সেই স্বপ্নকে পূর্ণতা দিতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও অগ্রগামী প্রস্তুতির মাধ্যমে স্বপ্নপূরণের পথে নিজেকে একধাপ এগিয়ে রাখা।
আবার HSC ICT বইয়ের কিছু অধ্যায়ে অনেক টপিকই আছে যেগুলো BUET এর কোনো কোনো ডিপার্টমেন্টে ১ম বর্ষে, আবার কোনো কোনো ডিপার্টমেন্টে সেটা ২য় বা ৩য় বর্ষেও পড়ানো হয়। তাই আগে থেকেই তোমাদেরকে ICT বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে বিষয়টিতে অগ্রগামী প্রস্তুতি নিশ্চিত করতে হবে। আর এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে SSC’26 বোর্ড পরীক্ষা পরবর্তী কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ICT বিষয়ে এডভান্স প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাস এর আয়োজন- “HSC ICT ফুল কোর্স [কম্বো ব্যাচ]”।
► কোর্স বিবরণী:
- লেকচার ক্লাস: ৫৪টি
- ডেইলি MCQ এক্সাম: ৫৪টি
- মান্থলি এক্সাম: ০৬টি
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ০১টি
- প্রিন্টেড প্যারালাল টেক্সট: ০১টি
- সার্বক্ষণিক Q&A সেবা
► কোর্স শুরু: ২৬ জুন, ২০২৬
► কোর্স ফি:
- HSC ICT ফুল কোর্স [কম্বো ব্যাচ-With Books]: ৫৫০০/- (পাঁচ হাজার পাঁচশত টাকা)
- HSC ICT ফুল কোর্স [কম্বো ব্যাচ-Without Books]: ৫০০০/- (পাঁচ হাজার টাকা)
➤ সীমিত সময়ের জন্য ১০০০/- ছাড়!
- Only Books: ১০০০/- (এক হাজার টাকা)
► কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ:
- HSC-ICT এর ফুল সিলেবাস পড়ানো হবে।
- স্মার্টবোর্ড এর মাধ্যমে Live Interactive Class অনুষ্ঠিত হবে।
- আগের দিনের ক্লাসের উপর Daily Live & Practice Exam অনুষ্ঠিত হবে (অনলাইন)
- প্রতি মাসে Monthly Exam
- কোর্স শেষে Subject Final Exam.
- প্রতিটি অনলাইন ক্লাসের মাল্টি-কালার pdf ক্লাসনোট প্রদান করা হবে।
- প্রতিটি অনলাইন ক্লাসের রিপ্লে ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের আইডিতে সংরক্ষিত থাকবে।
- এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q&A সেবা প্রদান করা হবে।
- প্রতিটি পরীক্ষার উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন।
- প্রতিটি পরীক্ষার এনালাইসিস রিপোর্ট ও Auto SMS এ রেজাল্ট প্রদান।