HSC 2027 ব্যাচের মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
পরনে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ—ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন নিশ্চয়ই তোমরাও দেখো। তবে তোমাদের স্বপ্নপূরণের পথটা কিন্তু একেবারেই মসৃণ নয়। কেননা প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ। তবে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পথে তারাই এগিয়ে থাকে, যারা আগে থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, সময় ব্যবস্থাপনা, প্রতিযোগিতার বাস্তবতা এবং নিজের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা নিয়ে পরিকল্পিতভাবে প্রস্তুতিকে এগিয়ে নেয়। আর এই লক্ষ্যেই তোমাদের জন্য উন্মেষ এর আয়োজন—“মেডিকেল ট্রায়াল এক্সাম”।
অনলাইন ও নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!
এই পরীক্ষাটি মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ স্ট্যান্ডার্ড প্রশ্ন, সময় ও মানবণ্টনে ‘ইউনিক এক্সাম সিস্টেম’-এ অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে তোমরা একদম ফ্রি-তে আগে থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, নিজের প্রস্তুতির বর্তমান অবস্থান যাচাই করতে পারবে এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে মূল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে আরও চূড়ান্তভাবে প্রস্তুত করতে পারবে। আর হ্যাঁ, এই ট্রায়াল এক্সাম-এ মেধাতালিকায় প্রথম ২০০ জনের জন্য ২ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি! তাহলে আর দেরি কেন? মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার পূর্বেই তোমাদের প্রস্তুতি যাচাইয়ে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।
সম্মিলিত মেধা তালিকায় প্রথম ২০০ জনের প্রত্যেকের জন্য ১০০০/- নগদ মেধাবৃত্তি!
► একনজরে “মেডিকেল ট্রায়াল এক্সাম”:
❏ পরীক্ষার সিলেবাস: মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ
❏ পরীক্ষার ধরন: ১০০টি MCQ প্রশ্ন, ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট
❏ যারা অংশগ্রহণ করতে পারবে: HSC 2027 ব্যাচের মেডিকেল ভর্তিচ্ছু যেকোনো শিক্ষার্থী
❏ রেজিস্ট্রেশন: অনলাইন এবং নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে
❏ পরীক্ষার তারিখ: ২৩ অক্টোবর, ২০২৬
❏ ব্যাচ টাইম:
- মেয়ে: সকাল ৮টা, সকাল ১১টা এবং বিকাল ৩টা
- ছেলে: সকাল ৯:৩০টা, বিকাল ৪:৩০ এবং সন্ধ্যা ৬টা
❏ নগদ মেধাবৃত্তি: ২ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
❏ পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ১৩৩টি শাখায় একযোগে মেডিকেল ট্রায়াল এক্সাম অনুষ্ঠিত হবে